1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ছুরিকাঘাতে প্রেমিক নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

রায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকা ও স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মুকুল মিয়াকে (৩৫) মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গতকাল রোববার (৬ জুলাই) রাতে মুন্সীগঞ্জের আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর উপপরিদর্শক উজ্জ্বল আশ্চর্য।

উজ্জ্বল আশ্চর্য বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামী কুপিয়ে হত্যা করেছে প্রেমিক সানাউল্লাহ বাদশা নামক এক ব্যক্তিকে। গত ১ জুলাই সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার বাসিন্দা। তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসার করতেন।

উজ্জ্বল আশ্চর্য আরও বলেন, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহর। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সানাউল্যাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর