1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ৩১ দফার লিফলেট বিতরন করলেন ওয়ালিউর রহমান

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার বারদী ইউনিয়নের বিভিন্ন স্কুল এ লিফলেট বিতরন  ও আলোচনা সভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, সোনারগাঁ উপজেলা যুবদলের সহ সভাপতি আফজাল, সোনারগা পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা রাকিব, সাদিপুর ইউনিয়ন যুবদল এর সিনিয়র যুগ্ম আহব্বায়ক আয়াতুল্লাহ, সোনারগা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতা সেলিম মাষ্টার ,ঢাকা মহানগর উত্তর জিসাস এর সাধারন সম্পাদক বেলাল, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মাসুদরানা বাবু ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মো: আশিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর