1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পঠিত
সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকারি চাকুরীজীবি
কবির হোসেন মৃধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কবির হোসেন মৃধা সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক(এফপিআই) পদে কর্মরত আছেন।
এর আগে রবিবার বিকেলে উপজেলার বারদী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদী এলাকায় স্থানীয় রুবেল, মাসুদ, সোহান, রাতুল, ফয়সাল, সজিব সহ একটি চক্র মাদক ব্যবসার করে আসছে। মাদক ব্যবসায় বাধা হয়ে দাড়ান কবির হোসেন। এর জের ধরে রুবেল, মাসুদ, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভের্তি। করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর