
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: পঞ্চগড় থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । তিনি সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সাধারণ মানুষের শান্তি ও আইনি সহায়তার জন্য কাজ করেন এবং অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেন। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসিম উদ্দিনকে বদলি করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ২০২৫ সালের শুরুতে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনগণের সাথে পুলিশের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন।
নতুন এসপি হিসেবে নারায়ণগঞ্জে তার যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার দিকে তিনি বিশেষ নজর দেবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আজ বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন পুলিশ সুপার মহোদয় কবে নাগাদ নারায়ণগঞ্জ দায়িত্ব গ্রহণ করবেন এখন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।