1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাবেক প্রতিমন্ত্রী ও এমপি সহ ৯ জনের জামানত বাজেয়াপ্ত 

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছে চার বারের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবং তিনবারের এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

ফলাফলে দেখা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থী এ নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ৩৬ হাজার ২১৪ ভোট। এ আসনে পোস্টাল ভোট পড়েছে ৪ হাজার ৪০২ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে  সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম(ঘোড়া) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৩২৪ ভোট, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন(ফুটবল) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২০ হাজার ২১১ ভোট, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস(মাথাল) প্রতিক নিয়ে পেয়েছেন ৬৩৫ ভোট, জনতার দলের আব্দুল করিম মুন্সি(কলম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৮৪ ভোট, ঈগল প্রতিক পেয়েছেন ১০৬ ভোট, রিক্সা প্রতিক পেয়েছেন ৯৭৫ ভোট, বটগাছ প্রতিক পেয়েছেন ৭৬৪ ভোট ও ট্রাক প্রতিক পেয়েছেন ৩১২ ভোট। ফলে নির্বাচনি বিধি অনুযায়ী তাদের(৯ জন) প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। নারায়ণগঞ্জ-ত আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির(ধানের শীষ) প্রতিকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড.মো:ইকবাল হোসেন ভূইয়া(দাড়িপাল্লা) প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই আসনের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাশ ভোট পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর