
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। এটা দৃঢ়ভাবে বিশ্বাস। হাতে কলমে কাজ করার সময় চলে এসেছে। বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে প্রযুক্তি শিখতে হবে। রাষ্ট্র চায় তারা কারিগরি দক্ষতা গ্রহণ করে দক্ষ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
সোমবার(৭জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস.এস.সি ভোকেশনার স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-শিক্ষক, অভিভাবক শ্রমিক সহ সকলের অংশগ্রহণে নুতন বাংলাদেশ গড়ে তুলেছে। সমগ্র জাতি এ ছাত্র ছাত্রীদের পিছনে এসে দাড়িয়ে ছিলেন। এ জুলাই মাসে সেই ছাত্ররা এ জাতীকে মুক্ত করে নতুন বাংলাদেশ বির্ণিমান করে গড়ে তুলেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: লিয়াকত আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রমুখ।