
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।সোনারগাঁয়ে যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাট করেন তাদেরকেছাড় দেওয়া হবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটিতৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন।রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির রফিক সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি পীর মোহাম্মদ পিরু সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন সোনারগাঁও উপজেলা বিএনপির কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, রিপন ভূইয়া, মোঃ সামিম সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম সহ সভাপতি বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার মেম্বার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গনী, ইনুছ,ইসমাইল, সামিম, জামাল, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের নেতা আমিনুল, মাহফুজ, সোহাগ,রতন,খায়রুল, জয়, আবুতাহের, রাসেল বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আলবী, ইমন সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী ও স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন বৈদ্যারবাজার হাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সাঈদুর রহমান।