1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রার্থীরা বহালের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় স্থানীয় কয়েক’শত সমর্থক এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দাড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয় নির্বাচন কমিশন। তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

তবে কর্মী সমর্থকদের বাঁধায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ফলে প্রার্থীর প্রার্থীতা থেকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গতকাল ২২ শে জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে ক্ষুব্ধ হন দাড়িপাল্লার সমর্থকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেড়েছি নির্বাচন কমিশন থেকে ড. ইকবাল ভুইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতিক বরাদ্দের পরেও কেন্দ্র থেকে চিঠি দিয়ে ব্যালট পেপারে প্রতিক না রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো যেকোন অবস্থায় যেন ব্যালটে দাড়িপাল্লা প্রতিক বহাল থাকে।
এসময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর