1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভুমিকা ও শহীদদের স্বরণে দোয়া হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আব্দুল গনি    সোনারগাঁ উপজেলা বিএনপির নেত্রী সালমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে বিএনপি নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগে চুনাকারখানা লাখ লাখ টাকা রাজস্ব ফাকিঁ: হাসনাত আব্দুল্লাহ বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশে ভ্রমন করছে: সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁয়ে আবেদনের ১ঘন্টা পর প্রতিবন্ধী রাজু পেলো হুইল চেয়ার দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সনমান্দি হাসান খান বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো সভাপতি হলেন রোকেয়া আক্তার সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সোনারগাঁয়ে ২৮ মামলার আসামী রক্সি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভুমিকা ও শহীদদের স্বরণে দোয়া

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভুমিকা ও শহীদ-আহতদের জন্য দোয়া করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালা দরগাহ এলাকায় ইসলামিক মিশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক মিশনের কর্মকর্তা ডা.এইচ এম রাসেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, এছাড়া উপস্থিত ছিলেন,ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো:মহসিন, মো: কামরুল ইসলাম সহ আলেম ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবাইদুল কাদের নদভী বলেন, আলেমদের উপর ফাসিবাদি সরকার এতো জুলুম করেছিলো যা ভাষা প্রকাশ করা যায়না। হামলা মামলা নির্যাতন প্রতিদিনের ঘটনা। আমাদের পাসপোর্ট গুলো জব্দ করেছিল।
তিনি আরও বলেন, সাধারন শিক্ষার্থী, মাদ্রাসার আলেম ও শিক্ষার্থী এবং সাধারন জণগণের তোপের মুখে ২৪ জুলাই ফ্যাসিবাদি সরকারের পতন হয়েছে। এদেশে যেনো আর কোনো ফ্যাসিবাদি সরকার তৈরি না হয়।

রাসেদুল ইসলাম বলেন, ইসলাম প্রতিষ্ঠা হইছেই কোরবানির উপর। আর জুলাই গণঅভ্যুত্থানও একটা কোরবানির ফসল। যেখানে জুলুম শুরু হয়ে যায় সেখানে আল্লাহতায়ালা পরিবর্তন আনেন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর