
সজীব হোসেন, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আব্দুল গনী মনোনীত হয়েছেন।
২৮ জুলাই মঙ্গলবার সিন্ডিকেট ২৭১ তম সভার সিদ্ধান্তে ১৩/০১/২০২৬ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী অত্র কলেজ থেকে তিনজন শিক্ষকের প্যানেলের মধ্যে হতে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গনিকে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।
এ সময় হোসেনপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন গভর্নিং বডির হিতৈষী মোঃ কবির হোসেন ভূঁইয়া,বিদ্যুৎসাহী সদস্য ডি.জি মোঃ আব্দুর রশিদ,কলেজের সাবেক গবেডিং বডির সদস্য আলী আহাম্মেদ মেম্বার,অভিভাবক সদস্য মোঃ মাহবুব আলম,অভিভাবক সদস্য মোহাম্মদ সানোয়ার,অভিভাবক সদস্য মোঃ হুমায়ুন কবির মাস্টার,হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকমন্ডলী সহ সম্মানিত ব্যক্তিবর্গ।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গনি বলেন, মহান শিক্ষকতার পেশায় যোগদান করে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছি।হোসেন পুর ঐহিত্যবাহী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এ নয়া দায়িত্ব পালনে তিনি কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।