1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে আবেদনের ১ঘন্টা পর প্রতিবন্ধী রাজু পেলো হুইল চেয়ার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আবেদনের ১ঘন্টা পর প্রতিবন্ধী রাজুকে (২৮) হুইল চেয়ার দিলেন উপজেলা প্রশাসন। এতে হুইল চেয়ার ব্যবহার করে কিছুটা চলাফেরা করতে পারবে বলে জানান তার অভিবাবকরা।

বুধবার (৬ মে) সকালে উপজেলা সমাজ সেবা দপ্তরের উদ্যেগে কাচঁপুর ইউনিয়নের ললাটি গ্রামের প্রতিবন্ধী রাজুর বাড়িতে গিয়ে এ হুইল চেয়ার প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের ললাটি গ্রামের মো:জাকির হোসেন ও হাফেজা বেগমের তিন সন্তান। তার মধ্যে বড় ছেলে রাজু জন্ম থেকে প্রতিবন্ধী। জন্মগতভাবে বিছানায় শোয়া অবস্থা থাকতো। সংসারে আর্থিক অনটন থাকায় পরিবারের সদস্যরা একটি হুইল চেয়ার কিনে দিতে পারেননি।

হুইল চেয়ার পাওয়া রাজুর বাবা জাকির হোসেন বলেন, আমার ছেলের জন্য হুইল চেয়ার টা হওয়ায় খুব ভালো হয়েছে। এখন হুইল চেয়ারে করে একটু চলাফেরা করতে পারবে। সোনারগাঁ উপজেলার ইউএনও স্যার এতো দ্রæত হুইল চেয়ার দিবেন। আজ সকালে স্থানীয় বিএনপির কর্মীর মাধ্যমে আবেদন করেছি তার একঘন্টা পর আমার বাসায় ইউএনও এসে হুইল চেয়ার দিয়েছে ছেলেকে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসিফ আল জিনাত বলেন, যেহেতু জন্মগত প্রতিবন্ধী ছিলো তাই দ্রুত সময়ের মধ্যে তার বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সকলকে একটি ম্যাসেজ দিতে চাই উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার সাথে সাথে আমরা কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:ইকবাল হোসাইন,স্থানীয় নেতাকর্মী ও রাজুর অভিবাবকরা।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর