1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবা সহ লুঙ্গি মিজান গ্রেপ্তার 

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা থেকে লুঙ্গি মিজান সহ দুইজনকে ৭০ পিস ইয়াবা(বড়ি) সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৩১ মার্চ) বিকেলে পৌরসভার দত্তপাড়া মতিনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। অপর আসামী মো:সেলিম মিয়া কুমিল্লার তালতলি এলাকার আবুল হোসেনের ছেলে।
সোনারগাঁ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মহিববুল্লাহ বলেন, সোনারগাঁও পৌরসভা থেকে ৭০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন,ইতিমধ্যে সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো আপস হবেনা। স্থানীয় সংসদ সদস্য মাদকের বিষয়ে খুবই কঠোর অবস্থানে আছেন। আশাকরি খুব দ্রুত মাদক মুক্ত হবে সোনারগাঁ।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর