1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে তরুন ও নতুন ভোটারদের নিয়ে “মিট উইথ জেন-জি” সভা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণে ‘মিট উইথ জেন-জি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টায় পানাম ফুট পার্কে জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল জব্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মমিনুল হক ও জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড.ইকবাল হোসাইন ভূইয়া।

বক্তারা বলেন, রাষ্ট্র গঠনে জেন-জির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আলোচনা সভায় তরুণদের নানা প্রশ্ন ও মতামতের উত্তর দেন অতিথিরা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর