1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে জমি দখলে বাধা দেওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১০

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় জমি দখল করতে বাধা দেওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারী সহ ১০ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে আবারো রক্তক্ষয়ী সংর্ঘের আশঙ্কা করছেন এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মীর কবির কিছু সন্ত্রাসী লালন করে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি করে ব্যবসা করে আসছিল। সোমবার শাহ জামালের জমি দখল করতে গেলে তারা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে মীর কবিরের নেতৃত্বে রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস, কালাম সহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। হামলায় সিফাত, রাহাত, মাসুদ, জুয়েল, টগর, তাহমিনা সহ ১০ জনকে আহত করে। পরে এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা আবারো হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মীর কবির বলেন, এঘটনায় আমার পক্ষের দুইজন লোক আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর