1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে এনসিপির নেতার বাড়িতে আওয়ামীলীগের হামলা, আহত-৩

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এনসিপিরি নেতা ও জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সাব্বির আল রাজের বাড়িতে হামলা করে তিনজনকে আহত করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সাব্বির আল রাজ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব তিনি। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের স্থায়ী বাড়িতে মামা মামি ও নানি তাদের পরিবার নিয়ে থাকেন। রাজনীতি নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার আলীর সাথে বিরোধ রয়েছে। এর জের বুধবার রাতে মোগরাপাড়া ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার আলীর নেতৃত্বে খোকন, শাকিল, মাহাবুব, রিফাত, সাব্বির ও মোমেন সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন আসামী দেশী অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলায় চালায়। এসময় তাদের বাধা দিলে তার মামা মোস্তফা ও তার নানী গুলে আক্তারকে পিটিয়ে আহত করে। তাদের বাচাঁতে কাজলী এগিয়ে গেলে তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে আহতদের আত্মচিৎকারে আশপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

সাব্বির আল রাজ বলেন, এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতা দেখায়ে হামলা চালাচ্ছে। বিষয়টি খুবই দু:খজনক। আমরা আশা করবো পুলিশ প্রশাসন খুব দ্রæত আসামীদের গ্রেপ্তার করবে। তা না হলে কঠোর আন্দোলন করবো আমরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:মহিববুল্লাহ বলেন, এঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর