1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠিত

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার) সোনারগাঁও সরকারি কলেজে সোনারগাঁ থানার ছাত্র শিবিরের উদ্যোগে ৮০০ শত ছাত্রছাত্রী নিয়ে এ অনুষ্ঠান করা হয়।

শিবিরের সোনারগাঁ থানার সভাপতি আ: আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল জব্বার।  প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড.মো: ইকবাল হোসাইন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ: জব্বার বলেন, অনেক মেধাবীরা সময়ের মূল্য না দেওয়ার কারণে পরবর্তীতে হারিয়ে গেছে। যারা আগামীর দিন গুলোতে ভালো থাকতে চায় তারা অবশ্যই এই কলেজের দুই বছরকে মূল্যায়ণ করতে হবে। যারা এই সময় কে মূল্যায়ন করবে তাদের আগামীর দিন গুলো হবে সম্ভাবনাময়। ছাত্রশিবির ও ছাত্রদল আমার জন্য কি করবে সেটা বিষয় নয়, আমি একজন ছাত্র বা ছাত্রী হিসেবে ছাত্র শিবির বা ছাত্রদলের কাছে নিরাপদ কিনা সেটাই আসল বিষয়। যদি সেই নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয় তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। একই ভাবে যেই দলের কাছে দেশের মানুষ নিরাপদ থাকবে সেই দলকে দেশের মানুষ এইবার নির্বাচিত করবে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ড.মো: ইকবাল হোসাইন ভূইয়া। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্টের আগে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ লক্ষ্য করা যায়নি। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর এর আগে কোনদিন সে পরিবেশ সৃষ্টি হয়নি। সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম স্যারের তত্ত্বাবধানে সোনারগাঁয়ের ছাত্রছাত্রীরা একটি সুন্দর ও উন্নত শিক্ষা ব্যবস্থা উপভোগ করবে বলে আশা করছি। ইসলামী ছাত্রশিবিরের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা শিক্ষার্থীদের উন্নত পড়ালেখার পাশাপাশি আল্লাহর পথে ডাকছি, আমরা শিক্ষার্থীদের জান্নাতের পথে ডাকছি। এটাই ইসলামী ছাত্রশিবিরের ও ইসলামী ছাত্রীসংস্থার কাজ। আল্লাহ প্রদত্ত ও রাসুল (স:) প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলেই কেবল ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. আজগর আলী, নারায়ণগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: আকরাম হোসাইন, নারায়ণগঞ্জ জেলার ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ইসলামী ছাত্রীসংস্থা সোনারগাঁ থানার সভানেত্রী আছিয়া আক্তার, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের সভাপতি মাওলানা ইসহাক মিয়া ও সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি আসাদুল ইসলাম প্রমুখ।

এসময় সোনারগাঁও সরকারি কলেজের ৮০০শত শিক্ষার্থীর হাতে একটি করে ছাত্রশিবিরের উপহার প্যাকেট তুলে দেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর