
আজকের নারা্য়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার হাবিবপুর ঈদগাঁহ মাঠে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ উদ্যেগে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি হাবিবপুর ঈদগাঁহ মাঠ থেকে মোগরাপাড়া চৌরাস্তায় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সভাপতি মাওলানা মহিউদ্দিন খান। এ বিক্ষোভ মিছিলে কয়েক হাজার তৌহিদী মুসলিম জনতা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে মাওলানা মহিউদ্দিন খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ(স:) কে সর্বশেষ নবী হিসেবে অমান্যকারী কথিত আহমদীয়া সম্প্রদায় কোরআন সুন্নাহর মতে অমুসলিম, কাফের। সৌদি আরব, পাকিস্তান ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের অনেক দেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত অমুসলিম ঘোষণা করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়।
তিনি আরও বলেন, যুগ যুগ ধরে আমেলরা সরকারের কাছে দাবি জানানো সত্বেও শান্তিপূর্ণ আন্দোলনে সরকার কর্ণপাত করছে না। নবী প্রেমিক মুসলমানরা রক্ত দিয়ে হলেও এই ঈমানী দাবী আদায় করে ছাড়বে। “নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই” এমন স্লোগান দিতে থাকেন তৌহিদী জনতা।
মাওলানা আবদুল দাইয়ান বলেন, সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর (শনিবার) আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার জন্য সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুল দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা কামান হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান প্রমুখ।
সমাবেশ শেষে মুনাজাতের মাধ্যমে মিছিলটি শেষ হয়।