1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে মশা নিধনে বিসমিল্লাহ এনএম ফাউন্ডেশন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডশনের উদ্যোগে ফগার মেশিন ও মশা নিধনের লিকুইড ওষধ বিতরণ করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাধারন মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।

জানা যায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিস, বাড়িচিনিষ,সাদিপুর ও লাহাপাড়া এলাকায় এডিস মশার প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক বছরে ওই এলাকায় এডিস মশার কামড়ে শিশু ও নারী-পুরুষসহ তিন শতাধীক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এডিস মশা নিধনে উদ্যােগ গ্রহণ করেছেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন প্রমুখ।

এসময় ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন বলেন, এই এলাকায় এডিস মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এডিস মশার কামড়ে এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এডিস মশা নিধনে এখন থেকে এই এলাকায় সবসময় কাজ করবে। মশা নিধনে মসকিউটো লিকুইড ঔষধ স্প্রে করবে। প্রয়োজনে যে কেউ মশা নিধনে ফাউন্ডেশনের কাছ থেকে ফাস্ট ফগার মেশিন  ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর