1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে ৯ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক:নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯ মামলার আসামি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত লাক মিয়াকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

তিনি জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আড়াইজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য লাক মিয়া পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলার আড়াইহাজার, নরসিংদীর মাধবদী ও রাজধানির ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতি সহ অন্তত নয়টি মামলা রয়েছে। চেক জালিয়াতি মামলায় লাক মিয়া এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিও।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাক মিয়াকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লাক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর