1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে সনমান্দীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আল নুর ইসলামিক কিন্ডারগার্টেন এ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১ লা জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,আল নুর ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কিন্ডারগার্টেন এর পরিচালক মাজহারুল, শিক্ষক শিক্ষিকা সহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর