
সোনারগাঁ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইকরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকালে স্কুল মাঠস বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইকরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল সহকারী শিক্ষক সহ অভিভাবকবৃন্দ।
ফলাফল প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।