1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র জার্সির মোড়ক উন্মোচন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক:‌”কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো” এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) উপজেলার সোনারগাঁ রয়েল রিসোর্ট” নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জার্সির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ- সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ, একরামুল হক বাদল। টুর্নামেন্টে ঘরোয়া লীগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

টুর্ণামেন্টটি পরিচালনা করবেন, হারুন- অর-রশিদ, আরিফ প্রধান, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী, মাহবুব বেপারী।

আগামী ২৪ শে নভেম্বর থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে “নক আউট” পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে সাঈদ স্মৃতি একাদশ, বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ, মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার, জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ, গজারিয়া ক্লিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিটোর্স ক্রিকেট ক্লাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর