1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বিশাল র‌্যালি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নানা আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের আয়োজনে বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি বের করা হয়েছে।

র‌্যালিটি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। র‌্যালিতে দুই শতাধিক পিকআপ ভ্যান ও অটোরিক্সা যোগে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, আমরা জন্মের পর থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছি। এ দিন আমাদের এলাকায় প্রতিটি ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে ¯েø¬াগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো সোনারগাঁ উপজেলা।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর