1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে দুপক্ষের সংর্ঘর্ষে আহত-১

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৮২ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। রোববার (৮ জুন) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেঙ্গাকান্দী গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে একই এলাকার ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রোববার রাতে বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া ইউনুসের বাড়িতে হামলা চালায়।

হামলায় ইউনুসের বড় ভাই মনজুরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদল নেতা ইউনুস অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করেছে বিএনপির স্থানীয় সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুন। তাদের সহযোগিতায় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার মূল্যবান মালামাল লুটে করে নেয়।

অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর