1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁ তাতী দলের আহবায়ক কমিটিতে আওয়ামী দোসর জাকির

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭৪ বার পঠিত
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় আসামিকে নিয়ে  উপজেলা তাতীদলের কমিটি ঘোষণা করার অভিযোগ উঠেছে জেলা তাতীদলের বিরুদ্ধে।
শনিবার(১৫ নভেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন জেলা তাতী দলের সদস্য সচিব সালমান আহম্মেদ রুবেল। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে  ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সোনারগাঁ উপজেলা তাঁতি দলের নতুন কমিটিতে বিতর্কিত ও ৫ আগস্ট এর পরে সোনারগাঁও থানায় দায়ের হওয়া দুইটি হত্যা মামলার আসামি জাকির হোসেনকে কমিটিতে নেওয়ার অভিযোগ উঠেছে।
কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব মজিবুর রহমান কাঁচপুর শিল্প নগরী বিসিক তার নিজ বাড়িতে কয়েক দফায় গোপন মিটিং করে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর জাকির হোসেনকে কমিটিতে পদ দেন।
জান যায়, আওয়ামী লীগের দোসর জাকির হোসেন বিগত ১৬ বছর নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের অন্যতম ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেন চেয়ারম্যানের শ্যালক সোনারগাঁ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কোষাদক্ষ নুরে আলম খান। তার সহযোগী উপজেলা বিএনপি’র জাতীয়তাবাদী তাঁতি দলের নতুন কমিটিতে বিতর্কিত ও ৫ আগস্ট এর পরে সোনারগাঁ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি জাকির হোসেনকে কমিটিতে নেওয়ার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের দোসর জাকির হোসেন ফ্যাসিবাদী সরকারের নির্বাচনী সভা-সমাবেশে নৌকা মার্কায় ভোট চাইতে দেখা গেছে। জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের সামনে নৌকা মার্কায় সিল মারতে হয়েছে। কেউ সামনে সিল মারতে না চাইলে তাদের কে ভোটকেন্দ্রের বাইরে নিয়ে বেদরক পিটানোর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিত কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। এই কমিটি থেকে দ্রুত জাকির হোসেনকে বাদ দিয়ে কমিটি গঠন করার দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলা দায়ের করেছেন। আমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নই।
কেন্দ্রীয় তাতীদলের সদস্য সচিব মজিবুর রহমান বলেন, আমি বিষয়টা জানিনা। কমিটির অনেকে জাতীয় পার্টি করেছে। জাকির হোসেনের বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা হয়েছে।  ছেলেটা আগে বিএনপি করতো। বিষয়টি আমি তদন্ত করে দেখছি।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর