
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার দ্বীন ইসলাম অনিক ও আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনিক ইসলামের সভাপতিত্বে ও পনির ভূঁইয়ার সঞ্চালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি ৭১টেলিভিশনের শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক পদে আর টিভির মোশারফ হোসেন খসরু, দপ্তর সম্পাদক পদে চ্যানেল এস এর হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে রয়েছেন বাংলা টিভির শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য পদে রয়েছেন এশিয়ান টেলিভিশনের পনির ভূঁইয়া, সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টিভির আক্তার হোসেন।