
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রাথমিক শিক্ষা বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার মিয়াকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) নির্বাচক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো:আব্দুল্লাহ আল মাহফুজ ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের আমিনুল ইসলাম ও পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শারমিন ইসলামকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদা আক্তার শ্রেষ্ঠ কাব শিক্ষক, মীর মাসুম শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ছেন।
এবার নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।