1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁ আসনে নৌকা পেলেন কায়সার হাসনাত

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৭২১ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে দীর্ঘ ১০ বছর আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। সেই ঘোষনায় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে কায়সার হাসনাতের নাম ঘোষনা করা হয়।

সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন পাওয়া স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। তারা বলেন, এই আসনে দীর্ঘ ১০ বছর জাপার এমপি থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েছিল। নৌকার মনোনয়ন দেওয়ায় তাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

জানা যায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পান কায়সার হাসনাত। বিএনপি ও চার দলীয় ঐক্য জোটের প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিমকে ৮২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে তাকে মনোনয়ন বঞ্চিত করে তার চাচা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়। ওই নির্বাচনে মহাজোটের জন্য জাতীয়পার্টির লিয়াকত হোসেন খোকাকে এ আসনটি ছেড়ে দিতে হয়। সংসদ সদস্য হিসেবে লিয়াকত হোসেন খোকা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। এরপর ২০১৮ সালের নির্বাচনে জোটের জন্য লিয়াকত হোসেন খোকাকে ফের এ আসনটি ছেড়ে দেয় মহাজোট। দীর্ঘ ১০ বছর পর আবার সোনারগাঁ আসনে কায়সার হাসনাতকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর