1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে সনমান্দীতে জামায়াতে ইসলামীর কমিটি গঠন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামীর সনমান্দী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার(২১ ডিসেম্বর) সকালে সনমান্দী ইউনিয়নে অলিপুরা বাজার এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে ২০২৫-২৬ সেশনে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল মমিন নির্বাচিত হয়েছেন ও সেক্রেটারী হিসেবে মাওলানা বেলাল হোসাইন নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফ ভূঁইয়া।প্রধান আলোচক ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদ মোল্লা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা ফেরদৌস রহমান সহ প্রমুখ।

২০২৫-২৬ সেশনের জন্য সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নর্বনিবাচিত কমিটি কে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী সোনারগাঁয়ের সমর্থক কর্মী সোহানুর রহমান সবুজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর