
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২২ঘন্টা পর ভাসমান অবস্থায় রিয়াদ(৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
নিহত শিশু রিয়াদ (৯) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মো: হালিম মিয়ার ছেলে।
শিশুটির বাবা হালিম মিয়া বলেন, শনিবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। দিনভর খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে গতকাল রোববার সকাল ৭টার দিকে নদে ভাসমান অবস্থায় ঝালকান্দি সেতুর নিচে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো: মহসিন বলেন, শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।