1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে বর্নিল আয়োজনে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: সাফল্যের সঙ্গে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় স্বাগত বক্তব্য দেন, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির।

এনটিভি অনলাইনের প্রতিনিধি কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড.মো:ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক তুহিন মাহমুদ সহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মীরা ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

এসময় জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেলের পক্ষ থেকে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তার সমর্থকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর