1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়ন স্থগিত রাখতে স্বারকলিপি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়ন স্থগিত রাখতে প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে এ স্বারকলিপি দেওয়া হয়। পরে এই স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক বরাবর অনুলিপি দেওয়া হয়।

স্বারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, গত ৮ নভেম্বর ঢাকার শাহাবাগে কলম সমপর্ন কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত নির্মম জল কামান ও সাউন্ড গ্রেনেড হামলায় শতাধিক শিক্ষক শিক্ষিকা আহত হয় এবং ফাতেমা আক্তার নামে সহকারী শিক্ষক মৃত্যু বরণ করেন। পরে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি গোয়েন্দা সংস্থার মধ্যস্থতায় ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রনালয়ের সচিবের সভাপতিত্বে সভায় সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে ১১ তম গ্রেড প্রদানে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু সেই প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে না।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সদস্যরা বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে করে দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে। তা না করা হলে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়ন স্থগিত থাকবে এবং আমাদের কর্মবিরতি অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর