1. admin@ajkernarayanganj.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করায় এমপি প্রার্থীকে জরিমানা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২০৭ বার পঠিত
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী গোলাম মসীহকে ভ্রাম্যমান আদালত চালিয়ে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউরুজ তাসনিন।
শনিবার (১০ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউরুজ তাসনিন বলেন, সোনারগাঁও পৌরসভায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার স্ত্রী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েকশ নারীদের তালিমে ডেকে নির্বাচনী প্রচার ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছি। তাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ বলেন, তালিমের জন্য নারীরা আমার বাড়িতে এসেছেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর