1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে শহীদ মিনারের অবস্থান নেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শকরা (FPI)।

উপজেলার পরিবার কল্যাণ সহকারী ফারিবা আকরিম ফাদিলা বলেন,‘আমরা তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণির মতো। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। ২৬ বছরেও আমাদের নিয়োগবিধি হয়নি, পদোন্নতিও নেই।’

তিনি আরও বলেন,‘করোনা ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন, পোলিও নির্মূল কার্যক্রম, ইপিআই- এসব কাজে আমরা ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছি। ট্যাবের মাধ্যমে অনলাইনে রিপোর্ট দিচ্ছি। কিন্তু তবুও তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে আমরা চতুর্থ শ্রেণির ১৭তম গ্রেডে বেতন পাচ্ছি। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি অব্যাহত রাখব।’

পরিবার কল্যাণ পরিদর্শিকা(সদর ক্লিনিক) সেলিনা সিদ্দিক বলেন,‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের সেবা আমরা দিই- এএনসি, পিএনসি, নরমাল ডেলিভারি, শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, স্কুল স্বাস্থ্যসেবা, স্যাটেলাইট ক্লিনিক- সবই আমরা একাই করি। সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘণ্টা সেবা দিই। তবুও আমাদের মূল্যায়ন নেই।’

সাদিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান আহম্মেদ বলেন, যে পদেই জন্ম, সেই পদেই মৃত্যু হচ্ছে আমাদের। তাই আমরা দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন চাই।সব ধরনের যোগ্যতা থাকার পরও আমরা পদোন্নতি পাই না।

তিনি আরও বলেন,‘ ১১ ডিসেম্বর পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। ৬ডিসেম্বর থেকে সেবা সপ্তাহ বর্জন করা হবে। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

এদিনের কর্মসূচিতে উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর