
সোনারগাঁ প্রতিনিধি: ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার জামপুরে বস্তল এলাকায় এ র্যালি করা হয়।
এতে নেতৃত্ব দেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ- আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। র্যালিটি ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল মোড় থেকে শুরু করে ঢাকা-আড়াইহাজার সড়কের জামপুরের তালতলা বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় পথসভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, ছাত্র-জনতা তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মুক্ত করছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট বৃথা হতে দেওয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে। ৫ আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মিয়া, সাবেক মেম্বার আব্দুল লতিফ, সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি তাহের আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে দিনটির বিকেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।