1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে নবাগত ইউএনওর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার(৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা করা হয়।

সভায় ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানকার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সঠিক তথ্য তুলে ধরে উন্নয়ন ও জনস্বার্থে কাজ করতে পারলে প্রশাসন আরও শক্তিশালী হয়।”
তিনি আরও বলেন, “উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো। যেকোনো জনসেবামূলক কাজে প্রশাসন সর্বদা গণমাধ্যমের পাশে থাকবে।” এছাড়া তিনি সোনারগাঁয়ের সাংবাদিকদের এক কমিউনিটিতে আসার আহবান জানান।

মত বিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা সোনারগাঁয়ে নানা সমস্যা যানজট, অবৈধভাবে ফুটপাত দখল, পরিবেশ দুষণ, নদী দূষণ, কিশোরগং, চুরি ও ছিনতাই সহ স্থানীয় বিভিন্ন সমস্যা, বিভিন্ন সেক্টরের উন্নয়ন চ্যালেঞ্জ এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর