1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী হামেশা ফুডের মালিক আসাদুল গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী হামেশা ফুড কোম্পানীর মালিক মো:আসাদুল ইসলামকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার গুলশান বাড়িধারা থেকে সোনারগাঁ থানা ও গোয়েন্দা(ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো:আসাদুল ইসলাম (আসাদ) সোনারগাঁ উপজেলার বারদী ইউপির মছলন্দপুর গ্রামের মো:ইব্রাহীম মিয়ার ছেলে।

জানা যায়, তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলস এর সাথে গত ২১ জুন ২৫ ইং তারিখে ১০ বছরের জন্য অগ্রীম ২০ লাখ টাকা ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন হাসেম ফুডের ব্যবস্থাপনা পরিচালক মো:আসাদুল ইসলাম (আসাদ)। এরপর তানভীর ফ্লাওয়ার মিলস থেকে কাচাঁমাল সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হামেশা ফুড কোম্পানীতে পাঠানো হলে তারা মেশিনের মাধ্যমে খাদ্য মালামাল উৎপাদন করা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার মালামাল গোপনে অন্যত্র বিক্রয় করে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেন তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলস স্টোর ম্যানেজার মাহমুদ হোসাইন।

কবির হোসেন বলেন, আসাদুল ইসলাম নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিতেন। কখনো তিনি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের গৃহ শিক্ষক দাবি করেন। আবার তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মেয়ের জামাই পরিচয় দেন। এছাড়া বিভিন্ন সময় যেমন পরিচয় প্রয়োজন তা ব্যবহার করতেন। এভাবে মানুষের সাথে প্রতারণা করেছেন। আমাদের সাথে প্রতারণা করে প্রায় ২ কোটি টাকার মালামাল বিক্রয় করে দেয়।

থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তার আসাদুল ইসলামের বিরুদ্ধে ২৭ কোটি টাকার একটি চেকের মামলা সহ তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী তিনি। এছাড়া সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা আছে।

সোনারগাঁ থানার (ভারপ্রাপ্ত) ওসি মো:রাসেদুল হাসান খান বলেন, গ্রেপ্তার মো:আসাদুল ইসলাম তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া সে একাধিক মামলার পলাতক আসামী ছিলেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর