1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সাধারণ মানুষের পাওনা ফেরত দেওয়ার অঙ্গীকার: ড. ইকবাল হোসাইন

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাধারণ মানুষের পাওনা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া। তিনি গণসংযোগে এমন প্রতিশ্রুতি দেন।

ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া বলেন, ৫ই আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অথবা অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া। তিনি যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মাঝলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো হবে এবং ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ের যত বড় প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর