1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দাম গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আজকের নারায়নগঞ্জ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দার মো: সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার রাত নয়টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট ছিল,  মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত সাদ্দামকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর