
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পালন করা হয়েছে। রবিবার (২৬ মে) সকালে সোনারগাঁও পৌরসভার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপি এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস।