
আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: সোনারগাঁয়ে ইকোনোমিক জোনের শিল্পকারখানায় দখলদারিত্ব ও চাদাঁবাজি ভাগবাটোয়রা হতো এখন তার চাইতে কম হয়না বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এসব দখলদার ও চাদাঁবাজী বন্ধ করতে চান তাহলে আপনাদের তৈরি হতে হবে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”আপনার চোখে নতুন বাংলাদেশ”শীর্ষক ক্যাম্পেইনে সারজিস আলম এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোন দল, কোনো গোষ্ঠি বা যেকোনো অপশক্তি এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বা বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা্ করে যেকোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা্ আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র হবে। যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আসা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণীপেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
সারজিস আলম বলেন, ৫ আগষ্টের আগে এ দেশে যারা চাঁদাবাজি,দখলবাজি সন্ত্রাসী কর্মকান্ড করতো সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি। অন্য কোন দল অন্য কোন অপশক্তি সেই চাঁদাবাজি,দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ছাত্রদের নতুন দল হবে জনগণের দল।
এসময় আরও বক্তব্য দেন,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ সহ নেতাকর্মীরা।