1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে কৃষক দলের পরিচিতি সভা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা করা হয়েছে। আজ বুধবার(৮ অক্টোবর) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষকদলের আয়োজনে এ সভা করা হয়।

সভায় উপজেলা কৃষকদলের আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক ডা.মো: শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো:আতাউর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এম এ মিলন ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ ইসমাইল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষকদলের আহবায়ক ডা.মো: শাহীন বলেন, “কৃষক বাচঁলে, দেশ বাচঁবে” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল করেছেন। আমরা তার সৈনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার একটি দফা কৃষকদের জন্য আমরা এ দফার সংস্কার হলে এ দেশ আধুনিক দেশ হবে। তাই কৃষকদের বাচাঁতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কৃষকদের নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতিকের বিকল্প নাই।দল থেকে ধানের শীষ প্রতিকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার জন্যই কাজ করবো এবং বিজয়ী করে সংসদে পাঠাবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর