1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে কিন্ডারগার্ডেন এসোসিয়েশন (এসকা) বৃত্তি পরীক্ষা-২৪ শুরু

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮২৬ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে সোনারগাঁও সরকারি কলেজে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন এসকা সূত্রে জানা যায়, উপজেলার ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে ৫ম শ্রেনীর ১০৬৮ জন শিক্ষার্থী এবছর অংশ গ্রহন করে। 

সোনারগাঁও কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) সাধারণ সম্পাদক শামীমা সরকার(ঝর্ণা) বলেন, বৃত্তি পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যম। আমরা এ লক্ষে ২০০৪ সাল থেকে কাজ করে যাচ্ছি। এসকা কর্তৃক ট্যালেন্টফুল ১০%, ফাস্ট গ্রেড ১৫% ও সেকেন্ড গ্রেডে ২০% বৃত্তি সহ তিন ক্যাটাগরিতে প্রায় ৪৫% শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

সোনারগাঁও কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) সভাপতি মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এসকা কর্তৃক ২০০৪ সাল থেকে এ বৃত্তি দেওয়া শুরু হয়েছে। প্রতি বছরই এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামী নতুন সিলেবাসে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, সোনারগাঁ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন (এসকা) সহ সভাপতি আব্দুল মালেক, এসকার সদস্য বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল টিম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর