
সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ (৪৮) নামে নিরাপত্তা প্রহরী লাশ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১ টায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিটি লুভ ওয়েল(মবিল কোম্পানীর) পাশ্ববর্তী একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফ ব্রাহ্মনবাড়িয়ার সদরের মুন্সেফ পাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধিনে সোনারগায়ে সিটি লুভ ওয়েল কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে সিটি লুভ ওয়েল কারখানার সিকিউরিটি গার্ডরা বলেন, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান। পরে এলাকার স্থানীয় নেতার সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভিতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:ফেরদৌস মিয়া বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশে একটি পুকুর থেকে জাল দিয়ে এলাকা বাসীর সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে কিছ্ইু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।