1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শামসুল ইসলাম ভূইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) উত্তরা বিভাগের একটি তাকে গ্রেপ্তার করে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গতকাল সোমবার তাকে নারায়ণগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর