
সোনারগাঁ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯নভেম্বর) সকালে সোনারগাঁও সরকারি কলেজে এ পরীক্ষার আয়োজন করেন।
জানা যায়, সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) বৃত্তি পরীক্ষা-২০০৪ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর এ বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মফিজুর রহমান (মুকুল)ও সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) সভাপতি-আ: মালেক (মাস্টার),সহ-সভাপতি লুৎফুর রহমান (দিপু), সহ-সভাপতি নাজমা কাদেরী, কোষাধক্ষ্য তাহমিনা কামাল।
অভিভাবক তাসলিমা জানান, মেয়ের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এতে তার সাহস ও মেধা বৃদ্ধি পাবে।
সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) সভাপতি আব্দুল মালেক বলেন, এবছর বৃত্তি পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয়েছে। এ বছর প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮,শত শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে এসকা কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
তিনি আরও বলেন, একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলো তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ পরিক্ষায় অনিয়মের সুযোগ নেই।