1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ের নুনেরটেকে রমজানের নেতৃত্বে মাদকের রমরমা ব্যবসা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৯৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নদী বেষ্টিত চরাঞ্চল নুনেরটেকে রমজান নেতৃত্বে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়রা বলছেন আওয়ামীলীগের কর্মীরা এখন বিএনপির ছত্রছায়ায় মাদকের ব্যবসা চালাচ্ছেন। এতে এলাকার যুব সমাজ মাদকের ছুবলে ধ্বংসের পথে।

ইয়াবা, হেরোইন সহ সব রকমের মাদক পাওয়া যায় এই নুনেরটেকের গুচ্ছগ্রামে।

জানা যায়, উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকার গুচ্ছগ্রামের আজগরের ছেলে রমজান। সে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় নিজেকে ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী হিসেবে পরিচয় দিতো। ৫ আগস্টের পর রমজান নিজেকে বিএনপির কর্মী পরিচয়ে চালাচ্ছেন মাদক ব্যবস্যা। গুচ্ছগ্রাম এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য গুচ্ছগ্রাম এলাকার হানিফা ও সালাউদ্দিন। রমজান, হানিফ ও সালাউদ্দিনের নেতৃত্বে মাদক ব্য

বসা সহ নদীতে ছিনতাই ও ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

 

স্থানীয়রা জানান, আওয়ামীলীগের কর্মীরা এখন বিএনপির লেবাস ধরে মাদক ব্যবসা সহ নানা রকমের অপরাধ করে যাচ্ছে। এতে একদিকে বিএনপির দলের দু:র্নাম হচ্ছে অপর দিকে আওয়ামীলীগের প্রেত্তারা সক্রিয় হচ্ছে।
তারা আরও বলেন, এই রমজানের বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষনের অভিযোগে স্থানীয় বিচার শালিসে জরিমানা করা হয়।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এই চক্রটি শুধু মাদক ব্যবসাই করেনা। সাধারন মানুষের সাথে ঝড়গা বিবাধ লেগে থাকে। গত কয়েকদিন আগে পূর্বশত্রুতার জের ধরে এক প্রবাসীর শ্বশুরবাড়ী গিয়ে রাতের খাবার খাওয়ার সময় ওই প্রবাসীর ওপর হামলা করে কুপিয়ে আহত করে।

অভিযুক্ত রমজান মুঠোফেনে বলেন, আমার শত্রুরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি মাদক ব্যবসা সহ কোনো প্রকার অপরাধের সাথে জড়িত নই তবে আমার লোকজন জড়িত থাকতে পারে।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) রাসেদুল ইসলাম হাসান খান বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর