1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ের তুহিন মাহমুদ জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩২০ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক সোনারগাঁয়ের তুহিন মাহমুদ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার জাঙ্গাল গ্রামের মরহুম বদরুজ্জামানের সন্তান তুহিন মাহমুদ।

জানা যায়, দেশের রাজনীতিতে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লাখো তারুণ্যের উপস্থিতিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার। নাহিদ ইসলামকে আহবায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে দলটি। আত্মপ্রকাশের পরদিন শনিবার (১ মার্চ) রাতে ২১৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করেছে (এনসিপি)। 

তুহিন মাহমুদ স্থানীয় নূরানী মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ সম্পন্ন করেন।বন্দর উপজেলার মদনপুরে রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে ২০১০ সালে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে দাখিল (মাধ্যমিক) পাশ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ২০১২ সালে আলিম পাশ করেন। এরপর ২০১৩-১৪ বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকত্তর পাশ করে স্কলার্শিপ নিয়ে জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহন করেন তিনি।বর্তমানে হামদার্দ বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীল প্রভাষক ও বেসরকারি সংস্থায় কর্মরত তুহিন মাহমুদ। ছাত্র জীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কর্মকান্ডে জড়িত। এর আগে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

নতুন দলে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে বলেন, দেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে ২৪এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন সুচনা করেছেন। তারা এখন চায় তরুণরা এগিয়ে আসুক। দেশ গঠনে কাজ করুক। তারা অতীতে অনেককে দেখেছে, এখন তরুণদেরকেও দেখতে চায় কতটা পরিবর্তন করতে পারে। দেশকে এগিয়ে নিতে কতটা কাজ করে। ইনশাআল্লাহ আমরাও জনআকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবো। একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ দেশ, স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতামুলক রাষ্ট্র কায়েক করতে চাই। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন ও জনগনের অংশগ্রহন নিশ্চিতে কাজ করতে চাই। বিশেষভাবে আমার নিজ জন্মস্থান সোনারগাঁয়ের মানুষের অধিকার নিশ্চিত ও উন্নয়নের জন্য নিরলসভাবে ভুমিকা রাখতে চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর