1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রুপগঞ্জে পেট্রোল দিয়ে নারীকে হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পেট্রল দিয়ে আগুন ধরিয়ে বিউটি বেগম (৫০) নামে এক নারীকে হত্যা মামলায়  ৮জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাবের পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

আটককৃতরা হলেন- মো. জয়নাল (৪০), মো. সাকিব (২২), মো. আশিক (২২), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মো. জিয়াউল হক (৪৫), মো. পাপ্পু (২৫) ও দিপু (২০)।

কমান্ডার জুলফিকার আলী বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২০ নভেম্বর দুপুরের দিকে অভিযুক্তরাসহ অন্যান্য আসামিরা জাহের আলীর লোকজনের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে। এরপর তারা হারেজের অনুসারী কামাল হোসেনের বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলার একপর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তার ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় কামাল হোসেনের স্ত্রী বিউটি বেগম (৫০) ঘরের মধ্যে ছিলেন। আসামিদের দেওয়া আগুনে পুড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর