1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রিবর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রিবর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক বাবুলের সভাপতিত্বে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই। পরীক্ষাভীতি দূর করে উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কোনো কিছু না বুঝলে শিক্ষকের সঙ্গে পরামর্শ করে নেবে। পরীক্ষার হলে যতটা সম্ভব নীরবতা পালন করতে হবে।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, পরিক্ষার্থী সহ সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে পরিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর